বুধবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার

অনলাইন ডেস্ক  রাশিয়া এরই মধ্যে যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা শুরু হয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জনসন জানান, রাশিয়া এমনভাবে আক্রমণ শুরু করতে চাইছে যেন ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘিরে ফেলা যায়।

তিনি আরও বলেন, এই হামলা হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। সেই বিষয়টিও বিবেচনায় রাখা উচিত।

জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে জনসন এ কথা বলেন।

এ সময় জনসন আরও বলেন, ১৯৪৫ সালের ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করেছে রাশিয়া। এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণও মিলেছে বলে জানান তিনি।

এদিকে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের তিনদিকে রাশিয়া ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার পর্যন্ত সেনা জড়ো করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত নির্দেশে, যেকোনো দিন যেকোনো সময় এই সেনারা ইউক্রেনের ওপর আক্রমণ করবে।