বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত : ইউক্রেন

অনলাইন ডেস্ক  রাশিয়া অভিযান শুরুর পর গত তিনদিনে ৪ হাজার তিনশ রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার রোববার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া, রাশিয়ার ২৭টি যুদ্ধবিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টি সাঁজোয়া যান,৪৯টি কামান, ১টি ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ , ৪টি গ্র্যাড রকেট লঞ্চার সিস্টেম, ৩০টি যান, ৬০টি ট্যাংকার, ২টি ড্রোন ও ২টি নৌকা ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলেও ওই ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া সফলতার সঙ্গে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। খেরসন, মিকোলেইভসহ বেশ কয়েকটি শহর রুশ সেনাদের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

বেশ কয়েকটি রুশ বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।

একই সঙ্গে রোববার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।