শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশালে পুলিশ সদস্যর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডেস্করিপোর্ট  আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত কমলেশ রায় (৩৪) নামের ওই কনস্টেবল বর্তমানে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত রয়েছেন।

তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে। শনিবার রাতে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ বলেন, শুক্রবার দিবাগত রাতের ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (৩২) বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে কমলেশ রায়ের বিরুদ্ধে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জল্লা ইউপির ভাউধর গ্রামের ওই গৃহবধূ স্থানীয় এক দিনমজুরের স্ত্রী ও দুই সন্তানের জননী। অভিযুক্ত পুলিশ সদস্য কমলেশ একই ইউনিয়নের কারফা গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের ছেলে এবং ভুক্তভোগী গৃহবধূর প্রতিবেশী ভক্ত রায়ের মেয়ে জামাতা। সে সুবাধে দীর্ঘদিন থেকে কমলেশ ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার (কমলেশ) প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর স্বামীকে মাদক মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়া হয়।

সূত্রে আরও জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আটটার দিকে ওই গৃহবধূর স্বামী ও সন্তানরা বাড়িতে না থাকার সুযোগে কমলেশ গৃহবধূর বসতঘরে প্রবেশ করে বিভিন্নধরনের ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে তার ভাসুর (স্বামীর বড় ভাই) অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক রমেশ বাড়ৈ ঘটনাস্থলে ছুটে এসে গৃহবধূকে রক্ষার চেষ্টা করেন। এতে অভিযুক্ত কমলেশ রায় ক্ষিপ্ত হয়ে রমেশ বাড়ৈকে মারধর করে। বর্তমানে তিনি (রমেশ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগের বিষয়ে কমলেশ রায়ের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার শ্যালক সুবাস রায় বলেন, তার বোন জামাতার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে।