বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

চরমোনাই মাহফিলে গিয়ে ৩ দিনে ১৪ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  দেশ ও জাতির কল্যাণ কামনায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের করা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল।

তবে তিন দিনে মাহফিলে গিয়ে হৃদরোগে ১০ জন এবং আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে চারজনের মৃত্যু হয়েছে।

চরমোনাই মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের মধ্য থেকে ১৪ মুসল্লি মারা গেছেন। এর মধ্যে গত ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারে রওনা দেন ৪২ মুসল্লি। রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়। পরে চারজনের লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া তিন দিনে মাহফিলে ১০ ষাটোর্ধ্ব মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জানাজা শেষে হৃদরোগে মৃত মুসল্লিদের লাশ নিজ নিজ এলাকায় পাঠানো হয়।
এদিকে সোমবার সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় এ মাহফিল।

এর আগে শুক্রবার বাদ জুমা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের উদ্বোধন বয়ানের মাধ্যমে বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছিল।