বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় ফতুল্লার শান্তিনগর এলাকার সেলিম মিয়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত রাবেয়া বেগম (৩৫) ভোলা জেলার দক্ষিণ আইচা থানার তাল্লুক কান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ফতুল্লার হরিহরপাড়া শান্তিনগর দুলাল মিয়া বাড়ির ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ। অপু বরিশাল জেলার কোতয়ালী থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

অপু জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সুদে টাকা দিতেন লোকজনকে এবং বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার সন্তানকে বাসায় রেখে চলে যান অপু। এরপর থেকে তিনি অন্যের বাসায় থেকে গার্মেন্টে কাজ করতেন।

বাড়ির লোকজন জানান, সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখেছেন তারা। মঙ্গলবার সকালে তার স্ত্রীর গলা কাটা করা লাশ ঘরের ভেতর পাওয়া যায়।

তার শিশু সন্তানরা বলেন, মা বাবা এক রুমে থাকেন; আর তারা পাশের আরেকটি রুমে। রাতে তার বাবা বাসায় এসেছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।