শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১১:২০
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্ক  ইউক্রেনে রুশ হামলার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দফায় দফায় বেড়েছে তেলের দাম। বুধবার চলমান সংঘাতের ষষ্ঠ দিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ১১৩ মার্কিন ডলার। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে রুশ হামলার পর আন্তর্জাতিক বাজারে সাত বছরে সর্বোচ্চ বেড়েছে তেলের দাম।

আন্তর্জাতিক শক্তি সংস্থার সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়াতে সম্মত হওয়ার পরেও বেড়েছে তেলের দাম।

রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি উৎপাদনকারী দেশ। তাই এ সংঘাতময় পরিস্থিতিতে তেল বা গ্যাস সরবরাহ প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।

এদিকে যুদ্ধের দামামায় আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এছাড়া নিরাপদ বিনিয়োগ খ্যাত সোনার দামও ঊর্ধ্বমুখী। অ্যালুমিনিয়ামের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়বে-এমন আশঙ্কা এখন প্রবল। সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, দাম আরও বাড়বে।