শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

অনলাইন ডেস্ক  পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে ৩০ জন নিহত ও কমপক্ষে আহত ৫০ জন মুসল্লি আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর ডনের। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদারে জুমার নামাজের সময় মসজিদে এ শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনের জানিয়েছে পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজ।

তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান ডনকে এ তথ্য দেন।

তিনি বলেন, এ হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

অন্য আরেক পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান এপিকে বলেছেন, শুক্রবারের নামাজের জন্য কোচা রিসালদার মসজিদে মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।