শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ইউক্রেনের ২ এলাকায় রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা

অনলাইন ডেস্ক  বেসামরিক জনগণকে সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

মানবিক দিক বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ইন্টারফ্যাক্স, বিবিসি ও আল জাজিরার।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিসহ তিন দাবি জানায় ইউক্রেন।

এগুলো হলো- অবিলম্বে যুদ্ধবিরতি, সাময়িক সময়ের জন্য অস্ত্রবিরতি ও যুদ্ধে ধ্বংস হওয়া শহর-গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য নিরাপদ করিডর তৈরি করা।

বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক টুইটারে বলেন, দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। দুর্ভাগ্য যে, এবারও বৈঠকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে আলোচনায় বেসামরিক লোকদের সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই পক্ষ।

দ্বিতীয় দফার আলোচনায় ইউক্রেনের ফোকাস ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অস্ত্রবিরতি, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর।

বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও জানান, তার সেনাবাহিনী নিরাপদ করিডরের বিষয়ে রাজি হয়েছে।