সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

প্রকাশ্যে তালেবানের ‘রহস্যময়’ সেই হাক্কানি নেতা

অনলাইন ডেস্ক  তাকে বলা হয় তালেবানের সবচেয়ে ‘রহস্যময়’ নেতাদের মধ্যে অন্যতম। তার ছবি এতোদিন কেবল যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ এর তালিকাতেই দেখা গেছে। অবশ্য সেই ছবিও ঝাপসা। এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন তিনি। শনিবার নতুন আফগান পুলিশ নিয়োগ উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে প্রথমবারের মতো দেখা যায় তাকে।

বলা হচ্ছে তালেবানের উপ-প্রধান এবং আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির কথা। সিরাজুদ্দিন হাক্কানি ত্রাস সৃষ্টিকারী হাক্কানি নেটওয়ার্কেরও প্রধান। এর আগে শুধুমাত্র তার পেছন দিকেরই ছবি দেখা গেছে— এমনকি গত বছরের আগস্টে কট্টরপন্থী ইসলামপন্থী সংগঠনটি ক্ষমতা দখল করার পর থেকেও প্রকাশ্যে দেখা যায়নি সিরাজউদ্দিন হাক্কানিকে।

প্যারেডে অংশ নিয়ে সদ্য যোগ দেওয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তুষ্টি এবং বিশ্বাস অর্জনের জন্য … আমি মিডিয়ার সামনে জনসম্মুখেই উপস্থিত হয়েছি।

তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের আগে সিরাজউদ্দিন হাক্কানি ছিলেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার প্রধান তিন জ্যেষ্ঠ ডেপুটির একজন।

অবশ্য কেবল সিরাজউদ্দিনই নয়, সংগঠনের শীর্ষ নেতাদের আড়ালে রাখার প্রবণতা আছে তালেবানের। এমনকি তালেবানের শীর্ষনেতা আখুন্দজাদাও বহু বছর জনসম্মুখে না আসায় অনেক বিশ্লেষকই মনে করতেন তিনি তার বেঁচে নেই।

আফগানিস্তানে গত ২০ বছর ধরে চলা ভয়াবহ সহিংসতার জন্য সিরাজউদ্দিন হাক্কানিকে দায়ী করা হয়।

এবার ক্ষমতা দখলের পর তালেবান সিরাজউদ্দিন হাক্কানির যতগুলো ছবি প্রকাশ করেছে, সেসবের কোনোটাতেই তার মুখ দেখানো হয়নি। তার মুখের ছবি সব সময় ঝাপসা করে প্রকাশ করেছে তালেবান।

তাই এবার যখন তিনি প্রথমবার প্রকাশ্যে এসেছেন, স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

শনিবারের ওই অনুষ্ঠানে তাকে তালেবানের অন্যান্য শীর্ষ নেতার মতো লম্বা দাড়িতে দেখা গেছে। তার পরণে ছিল কালো পাগড়ি এবং সাদা চাদর।

হাক্কানির উপস্থিতিও ইঙ্গিত দিচ্ছে যে, তালেবান গত বছরের ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।