রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে প্রথমবার চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

ডেস্করিপোর্ট  দেশে প্রথমবারের মতো সেন্টার বেইসড ৭৫০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল মত চালু হতে যাচ্ছে ।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা ও বিবিধ বিষয়ে একটি মত বিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আগামী মাসের মধ্যে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কিয়াম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধীনে চালু হতে যাওয়া এই হাসপাতাল সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এই হামলা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উল্লেখ করে বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। রোগীদের সেবার স্বার্থে যা যা করণীয় হাসপাতাল প্রশাসন তাই করবে। হাসপাতাল পরিচালনা নির্বিঘ্ন রাখতে দক্ষ জনবল নিয়োগ করা হবে।

এই হাসপাতালে বিদেশি দক্ষ জনবল নিয়োগের প্রসঙ্গে শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবার জন্য ইতিমধ্যে এই হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স, কর্মকর্তা কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। অনেকে প্রশিক্ষণরত অবস্থায় আছেন। এর বাইরেও বিদেশি দক্ষ জনবল এখানে নিয়োগ করা যায় কিনা সে বিষয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে।

সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপকেরা সুপার স্পেশালাইজড এ হাসপাতাল পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন সুপারিশ করেন।

বিশেষজ্ঞদের এ সুপারিশ বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শারফুদ্দিন আহমেদ।

সভায় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।