রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মহাসড়কে ব্যাটারিচালিত ৩ চাকার যান উঠতে পারবে না

ডেস্করিপোর্ট  ব্যাটারিচালিত তিন চাকার গাড়িগুলো মহাসড়কে উঠতে পারবে না বলে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

সোমবার এ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

তানিয়া আমীর সাংবাদিকদের বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করে উল্লেখ করলাম, এসব যানবাহনের সাথে দেশের হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে আছে। তাছাড়া এসব যানবাহন আমদানি, প্রস্তুত ও চলাচলে খসড়া নীতিমালা করেছে সরকার। সে নীতিমালায় মহাসড়কে এসব পরিবহন চলার অনুমোদন রাখা হয়নি। তাছাড়া পেট্রোল পাম্পের মতো সড়কে চার্জার স্টেশন রাখার কথা বলা হয়েছে ওই নীতিমালায়। আর লিথিয়াম ব্যাটারির এখন যেসব ইজিবাইক চলছে, এগুলো ২০২৫ সাল নাগাদ শেষ হয়ে যাবে। ফলে এ পরিবহনটি পরিবেশবান্ধবও হয়ে উঠবে।

“এই আবেদন দেখে হাই কোর্টের আদেশটি সংশোধন করে আদেশ দিয়েছেন। আদেশে বলেছেন, ব্যাটারিচালিত এসব থ্রি হুইলার ও ইজি বাইক মহাসড়কে চলতে পারবে না।”

ব্যাটারিচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। দেশে কয়েক লাখ থ্রি হুইলার ও ইজিবাইক চললেও এসব যানবাহন চলাচলের সরকারি অনুমতি নেই।

আদালতের এই আদেশের পর রিকশা, ব্যাটারিরিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব ইমরান হাবিব রুমন এক বিবৃতিতে মহাসড়ক ছাড়া দেশের সর্বত্র ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচলের ‘অনুমতি প্রদান করে’ সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে স্বস্তি প্রকাশ করেন।

আপিল বিভাগের এই আদেশের ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এই যানগুলো চলার বৈধতা পেল বলে এ স্বস্তি প্রকাশ করা হয়।