সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

বরগুনায় বেপরোয়া গতির ট্রাক্টরচাপায় পথচারীর মৃত্যু

ডেস্করিপোর্ট  বেপরোয়া গতির একটি অবৈধ ট্রাক্টরের চাপায় বরগুনায় আইউব আলী (৬৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বরগুনা পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।

নিহত আইয়ুব আলী পৌর শহরের চরকলোনী এলাকার মৃত গয়জ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফুটপাত দিয়ে হেটে যাচ্ছিলেন আইউব। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা পথচারী আইউব আলীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আইয়ুব আলীর ছেলে লিটন মিয়া বলেন, আমরা গরিব মানুষ। এখন আমাদের পরিবারের কী হবে। আমরা ঘাতক চালকের বিচার চাই। প্রশাসনের কাছে জোর দাবি এ অবৈধ যানবাহনগুলো বন্ধ করা হোক।

বরগুনা সদর হাসপাতালে চিকিৎসক জায়েদ আলম ইরাম জানান, গাড়িচাপায় তার শরীরের বিভিন্ন স্থান ও মাথায় রক্তক্ষরণ হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠান হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে সনাক্ত করে গ্রেফতার করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।