বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় শিশু আব্দুর রাজ্জাক

কামরুজ্জামান শাহীন,ভোলা  আব্দুর রাজ্জাক, বয়স ১৪ বছর। চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্রীজঘাট সংলগ্ন ইসাতুল কোরআন মাদ্রাসার নূরানী ৫ম শ্রেণীর ছাত্র। যে বয়সে শিশুরা যখন আনন্দময় শৈশবকে উপভোগ করে, ঠিক তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আব্দুর রাজ্জাক। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার।

মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কাওমী মাদ্রাসায় পড়–য়া শিশু আব্দুর রাজ্জাক। সে এখন জীবন মরণ সন্ধিক্ষণে। গত তিন বছর আগে গলায় একটি অপারেশন করতে গিয়ে ধরা পড়ে তার মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যান্সার আক্রান্ত শিশু আব্দুর রাজ্জাকের পিতা আব্দুর রহমান জানান, দীর্ঘদিন চিকিৎসা চলমান থাকার যেটুকু সয়ল সম্বল ছিল বিক্রি করে একমাত্র ছেলের চিকিৎসায় ব্যয় করেছেন। এখন সবকিছু হারিয়ে পথে বসেছি। বর্তমানে সংসার ও ছেলের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে, প্রতি মাসে ছেলেকে ডাক্তার দেখাতে হয়। অনেক ব্যয়বহুল খরচ হওয়ার কারণে এখন চিকিৎসা করাতে পারছিনা তাই দয়া করে আপনারা এই শিশু সন্তানের দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে সহায়তার হাত বাড়িয়ে দিন। শিশুটির পরিবারের সাথে যোগাযোগ ও বিকাশ (পারসনাল) নাম্বার-০১৩০৪০৮০৫৫৩।