সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২১
শিরোনাম :
বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

মরণ ফাঁদে পরিনত হয়েছে নড়াইলের মাওলী খালের ব্রিজটি

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল  নড়াইলের কালিয়া উপজেলার মাওলী ইউনিয়নের চর-কাঠাদুরা গ্রামের লাকি রোড়ের মাওলী খালের উপর ব্রিজটি পরিনত হয়েছে মরন ফাঁদে। প্রতিদিন ব্রিজটি দিয়ে শত শত মানুষসহ অসংখ্য যানবাহন চলাচল করে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মাওলী খালের উপর ব্রিজটি দীর্ঘ এক বছর ধরে ভেঙ্গে পড়ে আছে, নেই কোন সংস্কার। মাওলী ইউনিয়নে ১৫ থেকে ১৬ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই ব্রিজটি । সেতুর কাছে আসলে মানুষ ভোগান্তীতে পড়ে। গত ৫ থেকে ৬ মাস আগে ব্রিজ দিয়ে নসিমন নিয়ে যাওয়ার সময় নসিমন চালক ইকবাল দূর্ঘটনা কবলিত হয়ে মারা যান। তা ছাড়া প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

সরেজমিনে গেলে ওই রোড়ের ভ্যান চালক আ.রহমান,মো. মোস্তাক মোল্যা, সাইফুল ইসলাম সহ ৭/৮ জন মিলে বলেন, এই ব্রিজটি জনগুরুত্বপূর্ণ কারণ ইউনিয়ন পরিষদ, নড়াগাতি থানা, বড়দিয়া বাজার, ও মহাজন বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি, তাছাড়া কোমল মতি শিশুরা ঝুকিপূর্ণ সেতু দিয়ে স্কুলে যাতায়ত করে। বর্তমানে ব্রিজটির যে অবস্থা তাতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা ও প্রাণহানি। মাওলী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সোহাগ মোল্যা নিজ অর্থায়ানে ব্রিজটির উপর কাঠের চালি করে দেন লোকজনের চলাচলের জন্য। তবে গত বছর এ ব্রিজের প্রকল্প দিলেও অনুমোদন না হওয়ায় কাজ করতে পারেননি বলে জানান, কালিয়া উপজেলার এল জি ই ডি, প্রকৌশলী প্রনব কান্তী বল। এ বছর আবার ও প্রকল্প পাঠাবেন বলে জনালেন এ কর্মকর্তা।

বিষয়টি অবগত নন নড়াইলের এল জি ই ডি এর নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন। মুঠোফোনে তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি আপনাদের মাধ্যমে জানলাম এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।