বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রাঙ্গাবালীতে বাল্য বিয়ে করতে এসে বর গ্রেফতার

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাল্যবিয়ে করতে এসে বর-কাজি ও ঘটকসহ পাঁচজন গ্রেফতার হয়েছে। শনিবার দুপুরে তাদের গ্রেফতারের পর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন- বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজি) মো. সুলতানুর রহমান (৫৬), জাল জন্মনিবন্ধন প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)।

জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজি) সুলতানুর রহমানের কার্যালয়ে শুক্রবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।