বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্লাস্টিকের ক্যারেটে মিলল ৫০ কেজি গাঁজা, আটক ২

ডেস্করিপোর্ট  নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জামতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লার মুরাদনগরের গোকুলনগর গ্রামের আবুল খায়েরের ছেলে জিলানী (২৪) ও একই জেলার ভাংগড়া গ্রামের মৃত শাহাআলমের ছেলে আনিচ মিয়া (৩৮)।

র‌্যাব সূত্র জানায়, শনিবার ভোরে জামতলী বাজার এলাকায় র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ট্রাক।

পরে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশেষ কায়দায় প্লাস্টিকের খালি ক্যারেটের ভেতরে বস্তায় স্কচটেপ মুড়িয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে র‌্যাব।