বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ইরানের সঙ্গে আলোচনায় বসছে সৌদি

অনলাইন ডেস্ক  কয়েক মাস বন্ধ থাকার পর বাগদাদে আবারও আলোচনায় বসছে ইরান ও সৌদি আরব।

ইরাক এ আলোচনায় মধ্যস্থতা করছে। ইরানের গণমাধ্যম নূরনিউজ শনিবার এ খবর প্রকাশ করেছে। ডেইলি সাবাহর।

এর আগে মধ্যপ্রচ্যের গুরুত্বপূর্ণ দেশ দুটির মধ্যে আরও চার দফা আলোচনা হয়েছে। চতুর্থ দফা আলোচনা হয়েছে গত বছরের সেপ্টেম্বরে।

পঞ্চম দফা আলোচনায় ইরাক এবং ওমানের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন। তবে এ আলোচনা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা উল্লেখ করা হয়নি।

ধারনা করা হচ্ছে, পঞ্চম দফার এ আলোচনায় ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমিসহ ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন।

আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরান ও সৌদি আরব দুই দেশই খুব গুরুত্বপূর্ণ ইরাকের জন্য। ইরাকের সঙ্গে প্রতিবেশী এ দুই দেশেরই আছে বিশাল সীমান্ত।

ইরান হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ শিয়া মুসলিম অধ্যুষিৎ দেশ। অন্যদিকে সৌদি আরব হচ্ছে সুন্নি অনুসারী মুসলিম দেশ।

২০১৬ সালে সৌদি আরব শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরকে ফাঁসি দিলে ইরানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। এর প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালায় ইরানের বিক্ষুব্ধ জনগণ।

সম্প্রতি বিবদমান দুই মুসলিম দেশের মধ্যে আলোচনার ব্যবস্থা করে দেয় ইরাক। কিন্তু গত মার্চে সৌদি আরব একদিনে ৮১ জনের ফাঁসি কার্যকর করে। এদের বেশিরভাগই শিয়া মুসলিম।

এ কারণে বন্ধ ছিল আলোচনা। সম্প্রতি আবারও ইরান ও সৌদির মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছে ইরাক।