বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

বিনোদন প্রেমীদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে গৌরনদীর দুই পার্ক

শামীম আহমেদ  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিনোদন প্রেমীদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে বরিশাল জেলার উত্তর জনপদের গৌরনদী উপজেলার শাহী ৯৯ ও ফারিয়া গার্ডেন নামের দুইটি পার্ক। পার্ক অভ্যন্তরে শোভা পাচ্ছে বাহারী রংয়ের ফুল আর দেশ-বিদেশের দৃষ্টিনন্দন গাছপালা ও লতাপাতা।

শাহী ৯৯ পার্কের নির্মাতা বৃক্ষপ্রেমী মোঃ শামীম আহমেদ জানান, বিনোদন প্রেমীদের জন্য গৌরনদী উপজেলার বাটাজোর দেওপাড়া এলাকায় পার্ক নির্মাণের পর থেকে দেশ-বিদেশ ঘুরে ১৪শ’ প্রজাতির গাছপালা ও লতাপাতা রোপন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইতিমধ্যে পার্কটি নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে। শিশু-কিশোরদের জন্য রাইডার চালু করা হয়েছে। এছাড়াও প্রকৃতির অপরুপ সৌন্দর্যকে উপভোগ করতে ওয়াচ টাওয়ার নির্মান করা হয়েছে। তিনি আরও জানান, পার্কে আগত দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে পুরো পার্কটি সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে।

ফারিহা পার্কের নির্মাতা ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী জানান, বিনোদন প্রেমীদের জন্য গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় ফারিহা গার্ডেন নির্মাণ করা হয়। শিশু-কিশোরদের জন্য রাইডার স্থাপন সহ পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন নতুন ফুল বাগান ও গাছপালা রোপন করা হয়েছে। পার্ক অভ্যন্তরে রেস্টুরেন্ট চালু করা হয়েছে।

তিনি আরও জানান, একুরিয়াম, ফোয়ারা নির্মাণ ও পার্কে প্রবেশের জন্য সড়ক প্রসস্থকরণের কাজ কাজ চলমান রয়েছে। ঈদের আগেই কাজগুলো সম্পন্ন করা হবে। শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ এলাকায় নির্মিত পার্কটি বিনোদন প্রেমীদের মনে ভিন্নরকম প্রশান্তি জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।