বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪২
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নড়াইলে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল  নড়াইলের নড়াগাতিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার সকালে নড়াগাতী থানায় মামলাটি করেন শিশুটির মা।

অভিযুক্ত কিশোর শিমুল মোল্যা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে ওই ঘটনা ঘটে। প্রতিবেশি কালিনগর গ্রামের নুরো মোল্যার ছেলে শিমুল মোল্যা (১৫) বাড়ির পাশের বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।তখন শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে কিশোর শিমুল মোল্যা পালিয়ে যায়। এরপর তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে নড়াগাতী থানায় শিশুটিকে আনা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিমুল মোল্যার নামেই নড়াগাতী থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যহত রয়েছে।