শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:১৬
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নড়াইলে ২৩ পিস ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ইয়াবা ট্যাবলেট বিরোধী অভিযান চালিয়ে ইউএনও অফিসের সহায়ক (পিয়ন) কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নিরিবিলি পিকনিক স্পট এলাকায় বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী টুটুুল শিকদারকে ২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন।

টুটুুল নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের অফিস সহায়ক (পিয়ন) পদে চাকুরী করেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ থেকে কয়েকদিন আগে বদলি হয়ে নড়াইলের লোহাগড়ায় উপজেলা পরিষদে এসেছেন। নড়াইলের কালিয়া উপজেলায় থাকা কালিন তার বাসা বাড়িতে ইয়াবা বেচাকেনা করতেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলার তৎকালিন নির্বাহী অফিসার টুটুুল শিকদারের বাসা বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করে নড়াইলের কালিয়া থানা পুলিশের কাছে হস্থান্তর করেন।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে সংগীয় এএসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল সাইফুল ইসলাম ও জয় কুমার পৌর শহরের নিরিবিলি পিকনিক স্পট এলাকায় অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী টুটুল শিকদারকে ২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন।

নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত টুটুল সরকারী চাকুরীর আড়ালে দির্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটর ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।