আল মামুন,দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাহ মাঠে লাখো মুসল্লির মোনাজাতে আমিন আমিন শব্দ ধ্বনি আর গুনাহ মাফের কান্নায় মধ্য দিয়ে দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী দিনাজপুর জেলা ইজতেমা। ইজতেমায় আখেরী মুনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের তাবলীগের জিম্মাদার মাওলানা আশরাফ আলী সাহেব।
তাবলীগের মুরুব্বী গণ ও ইজতেমা পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী ও আব্দুল মান্নান সরকার বলেন, এই ইজতেমা থেকে প্রায় ৯০টি তাবলীগ জামাত দিনের কাজে বের হয়েছে। তারা বিভিন্ন এলাকার মসজিদে গিয়ে ওই এলাকার বাসীন্দাদের এবাদত বন্দেগির জন্য হেদায়েতের আহবান করবেন।
আখেরী মুনাজাতে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান(পিপিএম), ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম, সাংবাদিক আল মামুন।
গুনাহ মাফের আশায় আখেরী মুনাজাতে অংশ গ্রহন করার জন্য ফুলবাড়ী উপজেলা শহরের দোকান-পাট বন্ধ করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মুনাজাতে অংশ গ্রহন করেন। দুর-দুরান্ত থেকে প্রায় লক্ষাধিক মুসল্লিগণ আখেরী মুনাজাতে অংশ গ্রহন করেন। এতে ভিমলপুর ঈদগাঁহ মাঠ ছাড়াও, আশপাশের সকল রাস্তাঘাট গ্রাম গুলো জনসমুদ্রে পরিনত হয়।