শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:১৭
শিরোনাম :
বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

অশনি’র পর এবার আসতে পারে ‘করিম’

ডেস্করিপোর্ট  ঘূর্ণিঝড় ‘অশনি’র সংকেতের মাঝেই আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবার ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় ‘করিম’ নামে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদদের মতে, নতুন এই ঘূর্ণিঝড় ভারত মহাসাগরের উপকূলে হানা দেবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সপ্তাহ শেষেই তৈরি হতে পারে এই নতুন ঘূর্ণিঝড়।

ইন্ডিয়া টাইমসসহ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, করিম নামে এই নতুন ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়ে আসবে, সে তথ্য এখনও দিতে পারেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর। তবে ওই ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলেই এখনও জানা যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ওড়িশার দিকে ঘুরতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’র গতিপথ। পরে সন্ধ্যা নাগাদ পৌঁছাতে পারে উপকূলে।

এদিকে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশের স্থলভাগ থেকে এখনো এক হাজার কিলোমিটার দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার থেকে সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবারের মত বুধবারও দেশের উপকূলীয় তিন বিভাগে (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এই তিন বিভাগে আগামী তিনদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।