সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নিজ কক্ষ থেকে শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ কক্ষ থেকে মেহেরুন্নেছা নেলী (৪১) নামে এক শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরে আরামবাগ মহল্লার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেরুন্নেছা নেলী নওপাড়া ইউনিয়নের পাচহার গ্রামের ও দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামের স্ত্রী। তিনি জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

নিহতের স্বজন শফিকুল ইসলাম শফিক মাষ্টার বলেন, নিহতের বড় ভাইয়ের ফোন পেয়ে রাতেই বাসায় যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পাই সে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

এ সময় নিহতের মেয়ে এক রুমে ও স্বামীকে অন্য রুমে দরজা আটকিয়ে সে ড্রয়িং রুমে আত্মহত্যা করেছে বলে জানায়।

তিনি আরও জানান, নিহত মেহেরুন্নেছা নেলী ছোটবেলা থেকেই রাগ-অভিমানী ছিলেন। শুক্রবার রাতে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে পড়ালেখা নিয়ে রাগারাগি করে তিনি আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান।