সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চাল মজুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্করিপোর্ট  যেকোনো ধরনের চাল মজুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি।

এদিন বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের বোর্ড কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘চালের মৌসুমে পর্যবেক্ষণ এবং তদারকি চলা সত্ত্বেও চালের দাম বৃদ্ধির কারণ খুঁজে বের করতে বাণিজ্য, খাদ্য ও কৃষিমন্ত্রী এবং তাদের সচিবদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘চাল ও তেলের দাম নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা নিয়ে আজ মন্ত্রিসভা আলোচনা করেছে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি অনুমতি বা অনুমোদন না নিয়ে অনেক কোম্পানি চাল ব্যবসায় নিয়োজিত রয়েছে। মন্ত্রিসভা কোনো কোম্পানির অননুমোদিত চালের ব্যবসা বা যেকোনো ধরনের চালের মজুদ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।’

আনোয়ারুল বলেন, ‘একটি কোম্পানি একটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের (এমওএ) একটি নির্দিষ্ট ব্যবসা করছে, বাংলাদেশে একই এমওএ দিয়ে অনেক ব্যবসা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্য দেশগুলোর সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে, তারা এমওএ দেওয়ার ক্ষেত্রে কী করছে, তা খুঁজে বের করতে বলেছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধভাবে চাল মজুদকারী ব্যক্তি এবং কোথায় তারা মজুদ করেছে তাও বের করতে বলেছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘সরকার তেলের মতো মজুদকৃত চালও কোথায় আছে,তা খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি।