শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫৯
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পাকিস্তানে ভয়াবহ দাবানল, ছড়িয়ে পড়েছে পাঁচ জেলায়

অনলাইন ডেস্ক  পাকিস্তানের খাইবার পাশতুনখাওয়া প্রদেশের পাঁচটি জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবারের ওই দাবালনে একই পরিবারের চারজন নিহত ও অপর আরেকজন আহত হয়েছেন। রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে তাদের সহায়তায় ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রাদেশিক বনবিভাগ ১১২২ জনকে উদ্ধার করেছে। বেসামরিক প্রতিরক্ষা এবং স্থানীয় প্রতিনিধিরা উদ্ধার অভিযান শুরু করেছে। আক্রান্ত এলাকার বনাঞ্চল রক্ষার জন্য দমকল বাহিনীর কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়রা শাংলা, হরিপুর, সোয়াত, লোয়ার দির ও মহমান্দ জেলার বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছেন। আগুনে সবুজ গাছ এবং গবাদি পশুর চারণভূমি পুড়ে গেছে। আগুন নেভানোর জন্য সরঞ্জাম সংগ্রহ করছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসন।