শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ৮৩ বছরের জাপানি

অনলাইন ডেস্ক  পৃথিবীর প্রবীণতম ব্যক্তি হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার নজির গড়লেন জাপানের কেনিচি হোরি নামে ৮৩ বছরের এক বৃদ্ধ।

তবে রেকর্ড গড়েও ক্ষান্ত হতে চান না তিনি। সংবাদমাধ্যমকে কেনিচি জানিয়েছেন, তিনি এখনো মধ্য যৌবনে রয়েছেন, তাই ভবিষ্যতে আরও অভিযানে যেতে চান কেনিনি। খবর ডেইলি ইউমিউরি ও ডয়চে ভেলের।

১৯৬২ সালে পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন কেনিচি। ৬০ বছর পর একই কাজ ফের করে দেখালেন তিনি।

গত মার্চে আমেরিকার সান ফ্রান্সিসকো শহর থেকে মাত্র ১৯ ফুট লম্বা সান্তরি মারমেড ৩ নামক ইয়টে (ইঞ্জিনচালিত ছোট নৌকা) চেপে জাপানের উদ্দেশে রওনা দেন কেনিচি।

প্রশান্ত মহাসাগর পার করে দেশে পৌঁছতে তার সময় লাগল ৬৯ দিন। তবে সহজ ছিল না যাত্রাপথ। যাত্রার শুরুতে প্রবল ঝড় থেকে জাপান উপকূলের কাছে বিপ্রতীপ স্রোত, সবই দক্ষ হাতে সামলেছেন এই প্রবীণ অভিযাত্রী।

সঙ্গে ওষুধপত্র থাকলেও গোটা যাত্রায় শুধু চোখের ড্রপ আর ব্যান্ডেজ ছাড়া আর কোনো ওষুধের দরকার পড়েনি বলেও জানান কেনিচি।

জাপানের শিন নিশিনোমিয়া বন্দরে তার জন্য অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। কেনিচি বন্দরে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন তারা।

তবে এই প্রথম নন ১৯৬২ সালে তিনিই পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন।

৬০ বছর পর পৃথিবীর প্রবীণতম মানুষ হিসেবে একই কাজ করে কার্যত জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ করলেন কেনিচি। ১৯৭৪ সালে একটি ইয়টে করে বিশ্বপরিক্রমাও করেন তিনি।