শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ঘুরতে পারবে বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক  অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশি হজযাত্রীরাও এখন থেকে ওমরাহ ভিসা নিয়ে পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। এছাড়া, ওমরাহ হজযাত্রীদের ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘোষণা দেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও বলেন, হজযাত্রীরা এখন থেকে সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন।

ইসা বিন ইউসুফ আল-দুহাইলান আরও বলেন, “কুয়েতের পর বাংলাদেশই একমাত্র দেশ যাদেরকে অনলাইনে ওমরাহ ভিসার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই হজযাত্রীরা ভিসা পেয়ে যাবেন। এই ভিসার মেয়াদ থাকবে ৩ মাস। এই ভিসা নিয়ে পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন হজযাত্রীরা।”

এর আগে, ২ জুন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব সরকার ভিসা দেবে।