রবিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

আরও দুদিন বন্ধ থাকবে ওসমানী বিমানবন্দর

ডেস্করিপোর্ট  সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা করতে আরও অন্তত দুদিন সময় লাগবে। পানি সরলেও রানওয়ে পরিষ্কার আর নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষার জন্য এ সময় লাগবে বলে জানা গেছে।

গত শুক্রবার দুপুর পর্যন্ত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ছিল। দুপুরের পর বিমানবন্দরের রানওয়ের শোল্ডার পর্যন্ত পানিতে ঢুবে যায়। রানওয়ের একাংশের লাইটিংগুলোও পানির নিচে চলে যায়।

এ কারণে সেদিন থেকে তিন দিনের জন্য এই বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়। এ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী ফ্লাইটগুলো বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন।

সোমবার ওসমানরী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (সিএনএস) আবদুল গণি বলেন, বিমানবন্দর থেকে পানি নেমে গেছে। তবে ফ্লাইট চালু করতে অন্তত দুদিন সময় লাগবে। রানওয়ে পরিষ্কার করে ব্যবহার উপযোগী করতে হবে। এছাড়া রানওয়ের লাইটিং সিস্টেমের একটি অংশ পানির নিচে চলে গিয়েছিল, সেগুলো পরীক্ষা করা হচ্ছে।