বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল ওহাব হাওলাদার (৬৮) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে উপজেলার শাখারীকাঠি গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওহাব হাওলাদার ওই গ্রামের মৃত. লাল মিয়া হাওলাদারের ছেলে। ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির বাবা (৩২) বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীদের পোষা ছাগলগুলো প্রতিদিনের ন্যায় ওই শিশুটি বৃহস্পতিবার সকালে মাঠে বেঁধে রাখে। দুপুরে প্রচন্ড বৃষ্টি হলে শিশুটি মাঠ থেকে ছাগল গুলো বাড়ির দিকে তাড়িয়ে আনতে থাকে। আড়াইটার দিকে ছাগল গুলোসহ শিশুটি আব্দুল ওহাব হাওলাদারের দোকানের সামনে এলে শিশুটিকে সে ডাক দিয়ে কাছে নেন। এসময় কোমল পানীয় খেতে দিবে বলে শিশুটির হাত টেনে দোকানের মধ্যে নিয়ে যায়। বৃষ্টির কারনে দোকানের আশ-পাশে কেউ ছিলেন না এবং দোকানে পাশের দরজা ব্যতিত সামনের ঝাপ (সাটার) বন্ধ থাকে। এ সুযোগে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটি ধাক্কা মেরে কাঁদতে-কাঁদতে বাড়ি চলে যায়। পরে শিশুটির বাবা (৩২) বাদি হয়ে বৃহস্পতিবার রাতে আব্দুল ওহাব হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওহাব হাওলাদার কে শুক্রবার (২৪ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।