বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১২
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

গর্ভপাতের অধিকার বাতিল করলেন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত

অনলাইন ডেস্ক  প্রায় পাঁচ দশকের পুরনো একটি আইনি সিদ্ধান্তকে উল্টে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে দেশটির ঐতিহাসিক গর্ভপাত অধিকার আইন বাতিল হলো। এতে করে যুক্তরাষ্ট্রের লাখো নারী আর গর্ভপাতের আইনি অধিকার পাবেন না। খবর আলজাজিরা, বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৪ জুন) দেশটির শীর্ষ আদালত গর্ভপাতকে বৈধতা দেওয়া প্রায় ৫০ বছরের পুরোনো একটি আইনি সিদ্ধান্ত উল্টে দিয়ে নারীদের এই অধিকার কেড়ে নিয়েছেন।

দেশটির সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হলো। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।

এর আগে গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গচ্ছিত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়। তাতে বলা হয়, মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতের আইনি অধিকারকে বাতিল করতে চলছে।

৯৮ পৃষ্ঠার খসড়া নথিতে বিচারক স্যামুয়েল আলিতো লিখেছেন, ১৯৭৩ সালের রো বনাম ওয়েডের মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতকে বৈধ করাটা বিরাট ভুল ছিল। এই আইন বাতিল হওয়ায় দেশটিতে কয়েক দশক ধরে চলে আসা রক্ষণশীল আন্দোলনের বড় ধরনের বিজয় হিসেবে বিবেচিত হলো।