শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৩
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় রুশিয়ারা খাতুর (৭০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। তিনি উপজেলার কল্যাণপুর এলাকার মৃত সামছুদ্দিন মন্ডলের স্ত্রী। দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির টোব্যাকোর সামনে এ দুর্ঘটনাা ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি অটোরিকশা-যোগে রুশিয়ারা খাতুন ভেড়ামারা থেকে দৌলতপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা নাসির টোব্যাকোর নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এসময় অটোরিকশার যাত্রী রুশিয়ারা খাতুন ছিটকে রাস্তায় পড়ে যান। দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাবীদ হাসান জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।