শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বগুড়ায় বাইকে গরুর রশি পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডেস্করিপোর্ট  বগুড়ার নন্দীগ্রামে গরুর রশির সাথে মোটরসাইকেল পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে আবদুল লতিফ (৫০) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন।

বুধবার দুপুরে উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় শামীম হোসেন (৩৮) নামে অপর গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহত ওই ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত গরু ব্যবসায়ী আবদুল লতিফ নন্দীগ্রাম উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।

বুধবার দুপুরে আবদুল লতিফ ও শামীম হোসেন গরু কেনার জন্য মোটরসাইকেলে নওগাঁর রাণীনগর উপজেলার হাটে যাচ্ছিলেন। তারা নন্দীগ্রাম উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে পৌঁছান।

এ সময় সড়কের পাশে বেঁধে রাখা গরুর দড়ির সাথে মোটরসাইকেল পেঁচিয়ে যায়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী গরু ব্যবসায়ী আবদুল লতিফকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক গরু ব্যবসায়ী শামীম হোসেনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গরু ব্যবসায়ী লতিফের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।