শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৩
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

৭ দিনের মধ্যে শ্রীলংকায় নতুন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  অবশেষে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত হলো। আগামী সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে। খবর এনডিটিভির।

স্পিকার বলেন, গোতাবায়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার থেকে তার পদত্যাগ গৃহীত হয়েছে।

এর আগে গতকাল মালে থেকে সিঙ্গাপুরে পৌঁছানোর পর ই-মেইলে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া রাজাপাকসে। স্পিকারের গণমাধ্যম বিভাগের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল।

ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া বুধবার স্ত্রী আইওমাকে নিয়ে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে চলে যান। তবে সেখানেও প্রবাসী শ্রীলঙ্কানদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাদের সঙ্গে যোগ দেন মালদ্বীপের স্থানীয় বাসিন্দারাও।

সে সময় গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপের রাজনৈতিক দলগুলো দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছিল।

পরে প্রাইভেট জেটে করে মালদ্বীপ ত্যাগ করতে চাইলেও শেষে সৌদি এয়ারলাইনসে তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়া মেইলে পদত্যাগপত্র পাঠান।