শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বগুড়ায় আবাসিক হোটেল থেকে বামনার তানভীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  বগুড়ার একটি অভিজাত আবাসিক হোটেল থেকে বরগুনা জেলার বামনার তানভীরুল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

এর আগে আজ (মঙ্গলবার) বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত শ্যামলী হোটেলের ৬০৫ নম্বর কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত তানভীরুল বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ কর্মকর্তা জাহিদুল হক জানান, সোমবার মধ্যরাতে শ্যামলী হোটেলে ওঠেন তানভীরুল। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সাড়া পাচ্ছিল না হোটেল কর্তৃপক্ষ। ভেতর থেকে রুমটি আটকানো ছিল। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বিকেলে হোটেলে গিয়ে ওই রুমের দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে পুলিশ। ওই সময় রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করা হয়। জানালার পর্দা তাঁর গলায় প্যাঁচানো ছিল।

জাহিদুল হক আরও জানান, হোটেলের কক্ষে তানভীরুল একাই উঠেছিলেন। তাঁর সঙ্গে কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তানভীরুল আত্মহত্যা করেছেন। মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

আজ বুধবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।