রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলার চরফ্যাসনে ভূয়া ডাক্তারের ৬মাসের কারাদন্ড

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে মো. তারেকুল ইসলাম চৌধুরী(৪২) নামে এক ভূয়া ডাক্তারকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত।

শুক্রবার(২৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাসনের হাসপাতাল রোডে র‌্যাব-৮ এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত তাকে আটক করে।

আটক মো.তারেকুল ইসলাম চৌধুরী বরিশাল জেলার উলানিয়া এলাকার আঃ বারেক চৌধুরী ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানান, চরফ্যাসন হাসপাতালের মেডিক্যাল অফিসার নুর মোহাম্মদ তালুকদারের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মো. তারেকুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে নিজেকে ’ডাক্তার’ পরিচয় দিয়ে চরফ্যাসন হাসপাতাল সড়কে রোগী দেখে আসছিল। তার নামের পাশে ডাক্তারি ডিগ্রি হিসেবে, নিজেকে ডা. মো. তারেকুল ইসলাম চৌধুরী বিভিন্ন রোগ বিষয়ে অভিজ্ঞ হিসেবে প্রেসক্রিপশন ফরমে উল্লেখ করেছে।

এছারা রোগী দেখার নাম করে বিভিন্ন প্রকার প্যাথোলজিক্যাল টেষ্ট দিয়ে রোগীদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভ্রাম্যমান আদালত তার কাছে চিকিৎসক হিসেবে তার সনদ দেখতে চাইলে সেই কোনও সনদ দেখাতে পারে নি।

পরে তাকে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রুহুল আমিন মো. তারেকুল ইসলাম চৌধুরীকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।