বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৯
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

কুড়িগ্রামে বাসের ভেতর থেকে হেলপারের লাশ উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসের ভেতর থেকে ওই বাসের হেলপার শিপনের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে কুড়িগ্রাম সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রমিকরা আরও জানান, শিপন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী রুটে শাহজালাল পরিবহন (জ-১১-০২৬৩) নামে একটি বাসের হেলপার হিসেবে কাজ করে। গতকাল শুক্রবার ভুরুঙ্গামারী থেকে ফিরে রাতে সে বাসের ভেতরেই ঘুমিয়েছিল। সকালে তাকে বাসের অন্যান্য স্টাফরা ডাকতে গিয়ে তার নিথর দেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত শিপন জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে। বাসটি ভুরুঙ্গামারী উপজেলার অধিবাসী নুরু নামে সাবেক এক পুলিশ সদস্যের বলে জানিয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাজু সরকার জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় তার নিজের ব্যবহৃত একটি গামছা প্যাঁচানো থাকলেও সেটা স্বাভাবিক অবস্থায়ই। ময়না তদন্তের পর বোঝা যাবে ঠিক কী কারণে শিপনের মুত্যু হয়েছে।