বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট: রাখিব নিরাপদ দেখাব আলোর পথ এই স্লোগান নিয়ে পরিচালিত হয় বাংলাদেশ কারাগার কার্যক্রম।

আজ বিকেল ৪ টায় বিভাগীয় কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও কেন্দ্রীয় কারাগার বরিশালের আয়োজনে, বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, আজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেল সুপার বরিশাল কেন্দ্রীয় কারাগার, প্রশান্ত কুমার বণিক।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল, এ এ এম হাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এস এম ইকবাল, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, জেলা কালচারাল অফিসার হাসান রশীদ মাকসুদসহ বিভিন্ন অতিথিরা এবং কারাগার নিবাসীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন অপরাধে সাজা প্রাপ্ত আসামিদের মাঝে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী আলোচনা করেন অতিথিরা।

আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি বরিশালের পরিবেশনায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সেখানে বকুল ফুলের গাছ রোপণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।