বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

ফিলিস্তিনকে সামরিক সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া। এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে।

বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। রাশিয়ার ‘আর্মি- টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোরাম’-এর সাইডলাইনে গেল মঙ্গলবার ছিল তাদের দ্বিপক্ষীয় বৈঠক।

আগে থেকেই ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার এবং ইউক্রেনে চালানো সামরিক অভিযান কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ার।

গেল সপ্তাহেই সামরিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন।

তিনি জানান, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্বের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ।