শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

গৌরনদীতে বাসের ধাক্কায় পিকআপভ্যান পানিতে

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মালামাল বোঝাই একটি পিকআপভ্যান ছিটকে পরেছে পানিতে। এতে বাসের সাতজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী মদিনা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আকিব পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় পিকআপভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি ছিটকে রাস্তার পাশে পানিতে পরে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সাতজন বাস যাত্রী আহত হন। গুরুতর আহত তিন জনকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।