সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান

বরিশালে রেস্টুরেন্টসহ দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্করিপোর্ট  বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্টসহ দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাকী দাসের নেৃতত্বে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অভিযানে নগরের বাজার রোড এলাকার একটি প্রতিষ্ঠানে পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের সময়সীমা, পরিমাণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ইত্যাদি না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের ফলপট্টি এলাকার ‘আকাশ হোটেলে’ নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, রান্না করা খাবার খোলা রাখাসহ অপরিচ্ছন্নভাবে ফ্রিজিং করা খাবারের অব্যবস্থাপনার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে বাজার মনিটরিং কর্মকর্তা মাহবুবুর রহমান এবং আইন-শৃংখলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা দেন।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।