রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১১
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  গাজীপুরে প্রেমের অভিনয় করে নির্ধারিত জায়গায় আটকে নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- মেহেদী হাসান সঞ্চয় (১৯), লিপি আক্তার স্বর্ণা (৩৮), মোছা. লাভলী আক্তার (৩৯), আবু হানিফ (৩৪), মো. বাদল মিয়া (৩৮) ও মো. গোলাম রাব্বী (২০)।

মঙ্গলবার বিকালে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় প্রতারণার স্বীকার এক ভুক্তভোগীর ভাই র্যা ব ক্যাম্পে এসে জানান- অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমকে কৌশলে গাজীপুরের শ্রীপুরের অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখে মারধর করে তার কাছে থাকা সব কিছু ছিনিয়ে নিয়েছে এবং তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা দাবি করছে।

তথ্য পাওয়ার পরপরই র‌্যাব গোয়েন্দা নজর বৃদ্ধিসহ ভিকটিমকে উদ্ধার করতে মাঠে নামে। ওই দিন রাত সাড়ে ৯টায় র‌্যাবের একটি দল উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের টুটুলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অশ্লীল ছবি ও গোপন ভিডিও ধারণের কাজে ব্যবহার করা একটিসহ সাতটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি লোহার পাত জব্দ করা হয়।