শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজধানীতে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

ডেস্করিপোর্ট  রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলী হোসেন (১৬)। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন। তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো সে।

নিহত শিক্ষার্থীর বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় আলী। তিনি ৮টার দিকে খবর পান ছেলে রোড এক্সিডেন্ট করেছে।

তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে পরে তিনি আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।তবে কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি আজমির হোসেন।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, পৌনে ৮টার দিকে বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন তারা।

তখন একটি শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই স্কুলছাত্র। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠান তারা।
তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশের লোকজন বলতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।