সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সড়কে ডাকাতি, পুলিশ দেখে পালানোর সময় ডাকাতের মৃত্যু

ডেস্করিপোর্ট  মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) ডাকাতির সময় পুলিশ দেখে পালাতে গিয়ে নিহত হয়েছে এক ডাকাত সদস্য।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। এদিকে, ওই ডাকাতদের দায়ের কোপে আহত হয়েছেন ইমাম (১৭) ও হৃদয় (১৮) নামের দুই সিএনজি যাত্রী। আহতরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, রোববার (১১ সেপ্টেমবর) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনে বৃষ্টির মধ্যে রাস্তায় ব্যারিকেড দেয় ডাকাতদল।

এ সময় সাত থেকে আট জনের সংঘবদ্ধ দল একাধিক গাড়িতে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতেরা পালিয়ে যায়। দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে একজন নিহত হয়।

এ প্রসঙ্গে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়েছে।