শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

রাজধানীতে স্কুলছাত্র নিহত : চালক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

ডেস্করিপোর্ট  রাজধানীতে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় চালক জিয়াউল হককে (৫০) গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ‘তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

’
আজ সোমবার বিকালে তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এর আগে গতকাল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই স্কুল শিক্ষার্থী নিহত হয়।