বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৬
শিরোনাম :
বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার

কুয়াকাটায় ডাকাতের গুলিতে পুলিশ সদস্যসহ আহত ৪

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল। এসময় ডাকাতদের ছোড়া ছররা গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন চারজন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে ত‍াঁরা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দিলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে মোটরসাইকেলের এক আরোহী গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল সটকে পড়ে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় ডাকাতদলকে ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।