শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

মোবাইলে কথা বলতে বলতে ছাদ‌ থেকে পড়ে গেল পবিপ্রবির শিক্ষার্থী!

ডেস্করিপোর্ট  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী মোবাইল ফোনে কথা বলথে বলতে তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের তিনতলা থেকে পড়ে যান সাদিয়া সরকার ঝুমু নামে ওই শিক্ষার্থী। সাদিয়া সরকার ঝুমু বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিলেট জেলায় তিনি আবাসিক হলে থেকে পড়াশুনা করছেন।

জানা গেছে, শিক্ষার্থী সাদিয়া সরকার ঝুমুর দুপুর সোয়া ১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বেগম সুফিয়া কামাল হলের তিন তলায় ছাদে চলে যান। এসময় হঠাৎ তিনি ছাদ পড়ে গুরুতর আহত হন।

অন্য ছাত্রীরা টের পেয়ে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম সুফিয়া কামাল হলের প্রোভোস্ট ড. মো. আনোয়ার হোসেন মণ্ডল। তিনি জানান, আহত শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।