শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

শেবাচিমে রোগী সেজে মোবাইল চুরির চেষ্টা, নারী আটক

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রোগী সেজে মোবাইল চুরির সময় শারমিন আক্তার (৩৪) নামের এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে কোতোয়ালি থানা নিয়ে যায়।

আটক শারমিনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট এলাকায়।

প্রত্যক্ষদর্শী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রেজওয়ানা হিমেল জানান, ভোররাতে মহিলা সার্জারি ওয়ার্ডের সবাই যখন ঘুমাচ্ছিলেন তখনও শারমিন আক্তার জেগে ছিলেন। এর কিছু সময় পর শোনা যায়, খাদিজা খানম নামের রোগীর মোবাইল চুরি হয়েছে। মোবাইল চুরির ঘটনায় আমি ও রোগীর স্বজনরা ওই শারমিন আক্তারকে চ্যালেঞ্জ করি। পরে তাকে তল্লাশি করলে চুরি যাওয়া মোবাইলটি পাওয়া যায়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে শারমিন আক্তারকে থানায় নিয়ে যায়।

ঝালকাঠি শহরের মুন্সিবাড়ি সড়কের বাসিন্দা ও খাজিদা খানমের স্বামী এমদাদুল হক জানান, চার্জে রেখে ঘুমানোর সুযোগে আমার স্ত্রীর মোবাইলটি চুরি করে নেয় শারমিন আক্তার। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই সোহেল রানা জানান, রোগীর স্বজনরা ওই নারীকে মোবাইল চুরির ঘটনায় হাতেনাতে আটক করে আমাদের হাতে তুলে দেয়। সকালে আমি ওই নারীকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।