শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

যুদ্ধ শেষ করতে আগ্রহী পুতিন: এরদোয়ান

অনলাইন ডেস্ক  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ইচ্ছুক বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক সাক্ষাৎকারে এরদোয়ানের বরাত দিয়ে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিবিএস।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) পিবিএস -এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান।

তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনা থেকে তার ধারণা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করতে চান তিনি। কারণ, এ মুহূর্তে যা ঘটছে তা অনেকভাবে সমস্যা সৃষ্টি করছে বলে মনে হয়েছে।

এরদোয়ান আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২০০ জন বন্দি বিনিময় হতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এরদোয়ানকে ভারসাম্য বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গেছে। তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়ার নিষেধাজ্ঞার বিরোধী।

এরদোয়ান পিবিএসকে জানান, এসসিও সম্মেলনে পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপ হয়েছে। তা থেকে তার ধারণা হয়েছে, পুতিন যত দ্রুত সম্ভব সবকিছু শেষ করতে চান।