শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৮
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

ডেস্করিপোর্ট  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এই তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

তিনি জানান, গৌরনদী থানাধীন কেফায়েতনগর এলাকার একটি বসতবাড়িতে গত ১১ জুন মধ্যরাতে ডাকাত দল হানা দেয়। এ সময় তারা বাড়ির জানালার গ্রিল কেটে ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং বাড়ির সব সদস্যের হাত-পা ও মুখ কাপড়ের ওড়না দিয়ে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন এবং নগদ টাকা লুণ্ঠন করে। পরে এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা তানিয়া বেগম বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা করেন।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, টানা তিন দিনের অভিযানে ডাকাত দলের সর্দার বরগুনা জেলার আমতলী থানাধীন কলাগাছিয়া এলাকার দেলোয়ার হোসেন দিলুকে (৪৭) গ্রেফতার করা হয়। পাশাপাশি তার সহযোগী বরিশালের গৌরনদী থানাধীন চররমজানপুর এলাকার রবিউল ইসলাম পারভেজ (২০), পটুয়াখালী সদর থানাধীন বড়বিঘাই ইউনিয়নের পসারবুনিয়া এলাকার মোতালেব মীরা পনু (৩৯), বরগুনা জেলার তালতলী থানাধীন ছোটবগির বেতিপাড়া এলাকার হারুন ওরফে তৈয়ব আলী (৫৩) ও একই এলাকার আমিনুল ফকির (২৪), পটুয়াখালী সদর থানাধীন তিতকাটা এলাকার স্থায়ী বাসিন্দা ও বরিশাল নগরীর রুপাতলী চান্দুমার্কেট এলাকার বর্তমান বাসিন্দা ছগির সিকদার সবুজ (২৫) এবং ডাকাতিকালে লুণ্ঠিত স্বর্ণালংকার কেনাবেচার সহযোগী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন উত্তর চরকাকড়া এলাকার শাহীন আলমকে (৩১) গ্রেফতার করা হয়।