রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১১
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

বরিশালে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর বরিশাল জেলার অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে পায়াকট বাংলাদেশ এর সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষ দিনব্যাপী লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর বরিশাল জেলার অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোসাম্মৎ মরিয়ম, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথি দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন পরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর বরিশাল জেলার অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।